• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
  • বাং EN
a6
সর্বশেষ
চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়াল ১ ট্রিলিয়ন ডলার মুসলিম শিক্ষার্থীদের জন্য শরিয়াহভিত্তিক সুদহীন ঋণের সুযোগ দিচ্ছে ব্রিটেন ২০ নভেম্বর থেকে চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে দুই আন্তঃনগর ট্রেন রবি মৌসুমে শ্রীপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৪০০ কৃষক রংপুরে শিলাবৃষ্টিতে আমন ও আগাম আলুর ক্ষতির শঙ্কা, দুশ্চিন্তায় কৃষক নিরাপদ সবজি উৎপাদনে ঝালকাঠিতে নতুন উদ্যোগ বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় ভারতের মিলিয়নিয়ার ভিলেজ: যে গ্রামের বাসিন্দারা কৃষি করেই কোটিপতি মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক

২০ নভেম্বর থেকে চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে দুই আন্তঃনগর ট্রেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ইপোপার্ট
a4

আগামী ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে দুটি আন্তঃনগর ট্রেন। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামের ট্রেন দুটি নিয়মিত চলাচল করবে।

এর আগে ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে ১১ নভেম্বর জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। এতে ট্রেন দুটি বাণিজ্যিকভাবে চালু এবং উদ্বোধনী ট্রেন পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপককে অনুরোধ করা হয়েছে।

a3

নির্দেশনা অনুযায়ী, উদ্বোধনী ট্রেনটি ১৯ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে পাবনা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। পথে শুধু ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করবে ট্রেনটি। এ ট্রেনের টিকিট পাবনা ও ঈশ্বরদী স্টেশনের কম্পিউটারাইজড কাউন্টার থেকে বিক্রি করা হবে।

উদ্বোধনী কার্যক্রম শেষে ঢাকায় ফেরার জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সদস্য, পাবনা জেলার সংসদ সদস্য, রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিদের জন্য নির্দিষ্ট কয়েকটি কোচের আসন সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।

রেলওয়ের নির্দেশনায় বলা হয়েছে, ভারসাম্য বজায় রাখার জন্য ১৯ নভেম্বর উদ্বোধনী ট্রেনটি পরিচালনা করা হবে। পরদিন ২০ নভেম্বর ঢাকা থেকে ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ট্রেনের মাধ্যমে ৮০৮/৮০৭ নম্বর আন্তঃনগর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’-এর নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে।

বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) মো. মেহেদী হাসান স্বাক্ষরিত নির্দেশনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি ও পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

নতুন ট্রেন দুটি চালু হলে পাবনা ও ঢাকার মধ্যে রেল যোগাযোগে নতুন সুযোগ তৈরি হবে। এতে পাবনা, ঈশ্বরদী ও আশপাশের এলাকার যাত্রীদের ঢাকায় যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

a5
আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

a1
a1