• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
  • বাং EN
a6
সর্বশেষ

সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক-ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ

Reporter Name
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ইপোপার্ট
a4

দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক ও উত্ত্যক্তকরণ প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এসব কমিটি গঠন করতে হবে।

রোববার (৮ নভেম্বর) মাউশির এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক, সব কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জাতীয় নিরাপত্তাসংক্রান্ত কমিটির গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মাসিক সভায় নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

a3

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে মাদক ও উত্ত্যক্তকরণ প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে তিন কার্যদিবসের মধ্যে অধিদপ্তরের নির্ধারিত ই-মেইল ঠিকানায় ([email protected]) প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

a5
আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

a1
a1