• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
  • বাং EN
a6
সর্বশেষ
চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়াল ১ ট্রিলিয়ন ডলার মুসলিম শিক্ষার্থীদের জন্য শরিয়াহভিত্তিক সুদহীন ঋণের সুযোগ দিচ্ছে ব্রিটেন ২০ নভেম্বর থেকে চালু হচ্ছে পাবনা-ঢাকা রুটে দুই আন্তঃনগর ট্রেন রবি মৌসুমে শ্রীপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৪০০ কৃষক রংপুরে শিলাবৃষ্টিতে আমন ও আগাম আলুর ক্ষতির শঙ্কা, দুশ্চিন্তায় কৃষক নিরাপদ সবজি উৎপাদনে ঝালকাঠিতে নতুন উদ্যোগ বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় ভারতের মিলিয়নিয়ার ভিলেজ: যে গ্রামের বাসিন্দারা কৃষি করেই কোটিপতি মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক

রবি মৌসুমে শ্রীপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৪০০ কৃষক

Reporter Name
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ইপোপার্ট
a4

মাগুরার শ্রীপুরে রবি মৌসুমে সরিষা ও মসুরের আবাদ ও উৎপাদন বাড়াতে তিন হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা কৃষি কার্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার উপপরিচালক মো. জসীম উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীয়া আক্তার রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) প্রকাশ চন্দ্র সরকার।

a3

এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, প্রণোদনা নিতে আসা কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় সরিষা চাষের জন্য প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে ব্যবহারের উপযোগী এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন। অন্যদিকে মসুর চাষের জন্য দেওয়া হচ্ছে পাঁচ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা এবং উৎপাদন খরচ কমাতে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। এসব বীজ ও সার ব্যবহারের মাধ্যমে কৃষকেরা বেশি ফসল উৎপাদন করতে পারবেন বলে আশা করা হচ্ছে। কৃষকদের সহযোগিতায় উপজেলা কৃষি বিভাগ সব সময় পাশে রয়েছে।

a5
আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

a1
a1