• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
  • বাং EN
a6
সর্বশেষ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব দাউদ মিয়া

উদ্যোক্তা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ইপোপার্ট
a4

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. দাউদ মিয়া, এনডিসি। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে যোগদান-পরবর্তী এক সভায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

সভায় নতুন সচিব বলেন, সরকারের ভিশন বাস্তবায়নে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে কাজ করছেন। প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে মন্ত্রণালয়ের সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লাল হোসেন, অতিরিক্ত সচিব মনোয়ারা ইশরাতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

a3

এর আগে সোমবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. দাউদ মিয়াকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়।

a5
আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

a1
a1