• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
  • বাং EN
a6
সর্বশেষ

‘পারবে তুমিও’র স্বপ্নপূরণে রবি বোলার হান্ট খুঁজে পেল ২১ বোলার

Reporter Name
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ইপোপার্ট
a4

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যৌথভাবে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর সমাপ্তি হয়েছে। এ আয়োজনের মাধ্যমে বাছাই করা ২১ জন প্রতিশ্রুতিশীল বোলার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের অধীনে প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন। তাঁদের মধ্যে সাতজন ইতিমধ্যে দেশের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) খেলার সুযোগ পেয়েছেন। আরেকজন চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের একটি দলের সঙ্গে।

গত ২ নভেম্বর ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোলার হান্টের চূড়ান্ত পর্ব ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, দেশজুড়ে ২৫ হাজারের বেশি নিবন্ধন থেকে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্তভাবে ২১ জনকে নির্বাচন করা হয়। তাঁদের মধ্যে ১৩ জন পেসার ও আটজন স্পিনার। নির্বাচিতদের মধ্যে নারী বোলার চারজন এবং পুরুষ ১৭ জন। এ ছাড়া অসাধারণ প্রতিভার স্বীকৃতি হিসেবে ৯ ও ১২ বছর বয়সী দুই খুদে ক্রিকেটারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

a3

এ আয়োজন ঘিরে উঠে এসেছে নানা প্রতিকূলতা পেরিয়ে স্বপ্নপূরণের গল্প। কেউ ভাঙা হাত নিয়েও নিজের প্রতিভা তুলে ধরতে এসেছেন, কেউ এসেছেন বিদেশের জীবন ছেড়ে। কেউ পরিবারের সমর্থন ছাড়াই, আবার কেউ দৈনন্দিন জীবনের নানা বাধা অতিক্রম করে পৌঁছেছেন বাছাইপর্বে। সবার লক্ষ্য ছিল একটাই—ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ।

চূড়ান্তভাবে নির্বাচিত ২১ বোলার সরাসরি বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের অধীনে অনুশীলনের সুযোগ পাবেন। জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনের পাশাপাশি তাঁরা পাবেন উন্নত প্রশিক্ষণ, অভিজ্ঞ কোচদের দিকনির্দেশনা এবং নিজেদের দক্ষতা বাড়ানোর সুযোগ। এর মাধ্যমে পেশাদার ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করার নতুন সম্ভাবনা তৈরি হবে তাঁদের সামনে।

‘পারবে তুমিও’—রবির এই ব্র্যান্ড বিশ্বাসকে সামনে রেখেই আয়োজন করা হয় বোলার হান্ট। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান বোলারদের খুঁজে বের করে তাঁদের সামনে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ তৈরি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। আয়োজকদের মতে, এ উদ্যোগ দেশের ক্রিকেটে নতুন প্রতিভা তুলে আনার পাশাপাশি তৃণমূল পর্যায়ে ক্রিকেটের বিকাশেও ভূমিকা রাখবে।

a5
আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

a1
a1