• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
  • বাং EN
a6
সর্বশেষ

ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি ইলেকট্রনিক পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ইপোপার্ট
a4

ওয়ালটনের একটি ফ্রিজ কিনে এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিনসহ ঘরভর্তি ইলেকট্রনিক পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার গৃহিণী আছমা সুলতানা রীমা। ওয়ালটনের দেশব্যাপী চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২৫’-এর ‘হাউজফুল অফার’-এর আওতায় এসব উপহার পান তিনি।

সম্প্রতি চট্টগ্রামের বোয়ালখালীর গোমদণ্ডী আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে রীমার হাতে উপহারসামগ্রী তুলে দেন চিত্রনায়ক আমিন খান এবং মডেল ও অভিনেত্রী সাদিয়া আয়মান।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের হেড অব সেলস মো. ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং পরিবেশক প্রতিষ্ঠান ইলেকট্রনিকস বাজারের স্বত্বাধিকারী এসএম জামাল উদ্দিন।

a3

উপহারসামগ্রীর মধ্যে রয়েছে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন ও সাউন্ডবারসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য।

ওয়ালটন সূত্রে জানা গেছে, শীত মৌসুমকে কেন্দ্র করে গত ১৭ অক্টোবর থেকে দেশব্যাপী ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২৫’ শুরু হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। এ সময় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, টেলিভিশন, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন করলেই ‘হাউজফুল অফার’-এর আওতায় ঘরভর্তি পণ্য উপহার পাওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ বিভিন্ন উপহারও দিচ্ছে প্রতিষ্ঠানটি।

a5
আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

a1
a1