বাংলাদেশ শিপিং কর্পোরেশনের প্রথম প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) পিএলসির চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচ্য প্রান্তিকে বিএসসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ৫ টাকা ৪১ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় বেড়েছে ৪৭ পয়সা।
এদিকে, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২৭ টাকা ৩৬ পয়সা।
তথ্যসূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)